বাংলা প্রেস, নিউ ইয়র্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশন শেষে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে আট দিনের সফর শেষে ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি বিমানে নিউইয়র্ক থেকে আবুধাবি হয়ে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী।এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
নিউ ইয়র্ক সময় গতকাল রোববার রাত ১১টায় জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী ইত্তিহাদ এয়ারলাইন্সের বিমানটি (ইওয়াই-১০০) যাত্রা শুরু করে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
আরব আমিরাত সময় সোমবার রাত ৮টায় প্রধানমন্ত্রী আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সেখানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
তিন ঘণ্টা যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-১২৮) ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী।
এর আগে গত ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশন যোগ দিতে আট দিনের সফরে যুক্তরাষ্ট্রে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
সর্বশেষ সংবাদ
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার



