এম ওসমান, যশোর : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামের ২নং কলোনিতে ৯ বছরের ধর্ষিত হয়েছে। রবিবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রবিবার সন্ধায় শার্শা থানায় একটি মামলা মামলা করেছে। যার নং-১৮। শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, ঘটনার দিন শিশুটি বাড়ীর পাশে খেলা করছিল। শিশুটিকে একা পেয়ে লম্পট হামিদ খন্দকার শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় তার বাড়ীতে লোকজন না থাকায় লম্পট হামিদ খন্দকার শিশুটিকে ঝাপটে ধরে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার করে উঠলে লম্পট হামিদ শিশুটিকে চেপে ধরে তাকে হত্যার চেষ্টা চালায়। কিন্তু ততক্ষণে এলাকার মানুষ ছুটে আসলে হামিদ খন্দকারের চেষ্টা ব্যর্থ হয়। এই ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। লম্পট হামিদ খন্দকার প্রায়ই সে শিশুদেরকে নিয়ে এ ধরনের কুকীর্তি করে থাকে। সে ঐ এলাকার ক্ষমতাধর এবং প্রভাবশালী দলের ছত্রছায়ায় থেকে এ ধরনের কাজ করে চলেছে। এ বিষয়ে শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায় জানান, ঘটনা শুনে শিশুটির পরি বারের সাথে কথা বলেছি। শিশুটির মা বাদী হয়ে রবিবার সন্ধায় শার্শা থানায় একটি মামলা মামলা করেছে। এখনও কোন আসামি আটক হয়নি। আটক এর জন্য অভিযান চলছে।
সর্বশেষ সংবাদ
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত



