আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আয়োজনে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
রক্তদান কর্মসূচি শেষে হাসপাতাল মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশের সভাপতিত্বে ও আর.এম ও ডাঃ রফিক আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল হেকিম, ডাঃ বিশ্বজিৎ গোলদার, ডাঃ বিষ্ণু চন্দ্র রায়, ডাঃ সোমিত্র চক্রবর্তী, ডাঃ সৈকত দাস প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



