দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সবরকমের প্রস্তুতি নিয়ে রাখছে গুজরাট সরকার। রাজ্যের বন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গুজরাট এবং দমন দিউ মিলিয়ে মোট তিন লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মোট ৭০০টি কেন্দ্রে এই তিন লাখ মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে প্রশাসন।
ইতোমধ্যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর ৫২টি ইউনিট মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে জানান যে তিনি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
৭০ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে ৷ উপকূলবর্তী এলাকাগুলিতে স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে ৷ মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এছাড়া বাতিল করা হয়েছে সকল ফ্লাইট। মুম্বাইয়েও ৪০০ ফ্লাইট সূচি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।



