ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘এভাবেও কি ফিরে আসা যায়’। এতে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর। গল্প, চিত্রনাট্যের পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এর গল্পে দেখা যাবে, ভালোবেসে বিয়ে করেন অপূর্ব-সাবিলা। বিয়ের কিছুদিন যেতেই তাদের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব। সেটি যথাক্রমে বাড়তেই থাকে। এক পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। আইনি প্রক্রিয়ায় এই বিচ্ছেদের নিষ্পত্তির জন্য তিন মাস সময় লাগে। এ সময়ে ঘটতে থাকে নানা ঘটনা। বাকী গল্প জানতে হলে দেখতে হবে নাটকটি। অপূর্ব-সাবিলা নূর ছাড়াও ‘এভাবেও ফিরে আসা যায়’- এ আরও অভিনয় করেছেন মনিরুল ইসলাম মনির, পীরজাদা শহীদুল হারুন, টুম্পা ডি আফ্রি, সেজুতি ইসলাম, করভি মিজান রিজভী প্রমুখ। গল্পের প্রয়োজনে এতে ব্যবহৃত হয়েছে দুটি গান। একটি গেয়েছেন মাহতিম শাকিব। গানের শিরোনাম ‘শিরোনামে তুই’। এর সুর সঙ্গীতায়োজন করেছেন নাবিদ সালেহীন নিলয়। এছাড়া থাকছে তাহসিন আহমেদ ও ঐশ্বর্য’র কণ্ঠে ‘বারণ’। স্নেহাশীষ ঘোষের কথায় এর সুর-সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ। সময় চূড়ান্ত না হলেও ঈদ আয়োজনে সাউন্ডেক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘এভাবেও কি ফিরে আসা যায়’।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ


