দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- জেলা সদরের বনতারা গ্রামের আনিস (৩৫) ও আমতলী গ্রামের আব্দুস সামাদ (৬৫)।পুলিশ জানায়, সোমবার সকালে ২ মোটরসাইকেল আরোহীর মরদেহ দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে সদর উপজেলার চুনিয়াপাড়ায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই পরিবারের লোকজন লাশ নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুর রহিম আরটিভি অনলাইনকে বলেন, কোনো ভারী যান তাদের চাপা দিয়ে চলে যায়। তবে ট্রাক নাকি বাস এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের লোকজন অভিযোগ দিতে এবং ময়নাতদন্তে আপত্তি করায় ময়নাতদন্ত করা হয়নি। তবে নিয়ম অনুযায়ী একটি ইউডি মামলা করা হয়েছে। + rtv online
সর্বশেষ সংবাদ
- বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
- নতুন রাষ্ট্রপতি কে হবেন, শনিবার আসতে পারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত
- Mostbet Bakara Oyununda Mərclərin Növləri və Ümumi Xətalar
- Mostbet Depozit və Pul Çıxarma — Bələdçi ilə əməliyyatlarınızı asanlaşdırın
- Jak využít bonusy v novém českém casinu efektivně?
- Mostbet Bakara Oyununda Mərclərin Növləri və Ümumi Xətalar
- Mostbet Depozit və Pul Çıxarma — Bələdçi ilə əməliyyatlarınızı asanlaşdırın
- Casino Online Sadiqlik Proqramları: Dəyərmi?
- Casino Online Sadiqlik Proqramları: Dəyərmi?
- ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ



