আজ ১৩ মার্চ ২০১৯ বুধবার রাত ৮ ঘটিকায় গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফ মিলনায়তনে খানকাহ শরীফের ব্যবস্থাপনায় খাজা গরীবে নেওয়াজ (র.) এর বার্ষিক ওরশ শরীফ খানকাহ শরীফের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন, মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, মাওলানা সৈয়দ আবু আহমদ, মিলাদ মাহফিলে খানকাহ শরীফ পরিচালনা পর্ষদের কর্মকর্তাবৃন্দের মধ্যে এম. মাকসুদুর রহমান হাসনু, ফজলুল হক ফজু, আবদুল বাতেন, ওমর ফারুখ, মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দীকি, শামসুল আলম, শওকত হোসেন রুবেল, মো. খুরশিদ আলম, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, মোহাম্মদ করিম খন্দকার, মাওলানা হারুন, অপু সরোয়ার, মুবিন কোম্পানী, মাওলানা ইসমাইল প্রমূখ। পরিশেষে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। সেমা পরিবেশন করেন জাভেদ সরওয়ার।



