হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী ঢাকায় আসছেন।
আজ রবিবার বেলা ১২টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের প্রখ্যাত এ হৃদরোগ বিশেষজ্ঞের আসার কথা রয়েছে।
ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেবী শেঠীকে ঢাকায় স্বাগত জানাতে এরই মধ্যে বিএসএমএমইউ’র একটি প্রতিনিধি দল বিমানবন্দরে গেছেন।
বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।সবটুকু খবর পড়তে ক্লীক করুন



