অদ্য ১৯ এপ্রিল সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন এর সাথে নিজ বাসভবনে সাক্ষাৎ করতে আসেন ডেমোক্রসি ইন্টারন্যাশনাল এর চীফ অব পার্টি কোটি ক্রোক। আরো উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারী সদরুল আলম, প্রোগ্রাম ম্যানেজার সামিয়া রহমান। সাক্ষাৎকালে সামনে জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের ভূমিকা, গণতান্ত্রিক প্রক্রিয়া, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক চর্চা ইত্যাদি বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন আলোচনা হয়। আলোচনায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি সকল ধরনের অংশগ্রহণে নির্দলীয় নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। তার জন্য দরকার নির্বাচনকালীন একটি সহায়ক সরকার। নির্বাচন কমিশন অতীতের নির্বাচনগুলোকে একপেশী ও একদলীয়করণ করেছে। বর্তমান নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যহত হচ্ছে। প্রতিনিয়ত গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন-নীপিড়নের স্বীকার হ্েচ্ছ দেশের মানুষ। এই অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থার ব্যপকতা বৃদ্ধিতে শিল্প কারখানার অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ, পানির ব্যবস্থা সু-নিশ্চিত করতে হবে। মার্চ মাস থেকে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে শিল্প কারখানা সহ সর্বক্ষেত্রে ধস নেমেছে এবং সাধারণ মানুষ চরমভাবে ভুগান্তির স্বীকার হচ্ছে। এই অবস্থার উত্তোরনে একটি গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অব পার্টির কোটি ক্রোক দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের উদ্ভেগ প্রকাশ করেন।
সর্বশেষ সংবাদ
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ



