এক সঙ্গে হাতে হাত রেখে সমাবেশে পরস্পরের প্রতি শ্রদ্ধাপূর্ণ সহনশীল বক্তব্য রাখলেন ক্ষমতাসীন দলের দুই শীর্ষ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিন। অথচ মাস জুড়ে পরস্পরের প্রতি হুঙ্কার, বাকযুদ্ধ এবং নানা বিতর্ক ছিল চরমে। দস্তুরমতো আওয়ামী লীগ স্পষ্ঠত দুই গ্রুপে রুপ নিয়েছিল। দুই নেতার পরস্পর আলাদা কর্মসূচী , জনসভা ও সংবাদ সম্মেলন নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছিল। দুই নেতা যখন একসঙ্গে সমাবেশে ঘোষণা দিলেন সঙ্গত কারণের নগরবাসী, মিডিয়াকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা চরম উৎকণ্ঠায় ছিলেন আজকের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সমাবেশ নিয়ে।
সোমবার বিকালে নগরীর কেন্দ্রিয় শহীদ মিনারে দলের কর্মসূচিতে এক সঙ্গে ্উপস্থিত হয়ে বিরোধে জড়িয়ে পড়া দুই নেতা এক সঙ্গে বক্তব্য রাখার পর আপাতত দীর্ঘ দিনের মত বিরোধের কিছুটা হ্রাস পেয়েছে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। তবে সচেতন রাজনৈতিক নেতারা মনে করছেন এ সভায় আওয়ামী লীগের উপদেষ্ঠা ইসহাক মিয়ার উপস্হিতি জরুরী ছিল।বক্তব্য দেয়ার এক পর্যায়ে মঞ্চে বসে থাকা মেয়র নাছিরকে উদ্দেশ্য করে মহিউদ্দিন চৌধুরী বলেন “নাছির ভাই ইক্কে আইয়ূন” বলেই তাকে কাছে টেনে নেন।বক্তব্যের শেষে দুই নেতার ঐক্যের ঘোষণায় স্বস্তি নেমে এসেছে তাদের অনুসারীদের মধ্যে। এরপরই পাশে হাতে হাত ধরে দাঁড়িয়ে মহিউদ্দিনের ‘নেতৃত্বে’ কাজ করার ঘোষণা দেন নগর কমিটির সাধারণ সম্পাদক সিটি মেয়র নাছির।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
যুবলীগ,ছাত্র লীগ,স্বেচ্ছা সেবক লীগ নেতৃবৃন্দ মিছিল সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



