আধ্যাত্মিক জগতের প্রাণ পুরুষ ১৮ শতকের ইসলামী দার্শনিক ও কবি, রজায়ী ত্বরিকতের ইমাম,শাহসূফি নুর মোহাম্মদ আলী রজা প্রকাশ কানু শাহ (রহ,)’র ষাম্মাসিক বিষু ও ওরশ মোবারক আজ ১৭ জুলাই মঙ্গলবার দিনব্যাপী আনোয়ারার ওষখাইন রজায়ী দরবার শরীফ বিশ্ব নূর মন্জিলে যথাযোগ্য মর্যদায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরে ত্বরিকত, মাসিক আধ্যাত্মিক জগতের সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী (প্রকাশ রজায়ী হুজুর) মাদ্দাজিল্লুহুল আলী। ওরশে আখেরী মুনাজাত পরিচালনা করেন পীরজাদা মাওলানা কাজী এরশাদ উল্লাহ রজায়ী (মাদ্দাজিল্লহুল আলী)।ওরশের কর্মসূচীতে ছিলো,বাদে আছর হতে খতমে কুরআন,খতমে ইসমে আযম,খতমে বেখারী,খতমে গাউসিয়া। বাদে এশা নুরানী অছিয়ত, মিলাদ মাহফিল দোয়া ও তবারুক বিতরণ।
আলোচনায় অংশ নেন, আল্লামা মোজাম্মেল হক হাশেমী, আল্লামা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী আলকাদেরী, মাওলানা আবদুল মান্নান আশরাফী,মাওলানা জাহাঙ্গীর আলম আলকাদেরী।
শাহজাদা কাজী এস এম নাঈম উদ্দীন রজায়ীর অনুষ্ঠান সঞ্চালনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পতেঙ্গা খোরশেদীয়া খানকাহ শরীফের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ রাজামিয়া, মহানগর রজায়ী যুব ত্বরিকত কমিটির সভাপতি মাকছুদ চৌধুরী,মোস্তাক চৌধুরী,মুহাম্মদ আলী কোম্পানী,সিরাজুদ্দৌলা,মুহাম্মদ ইদ্রিস,রাসেল রজায়ী প্রমূখ।
বক্তারা বলেন,১৮ শতকের আধ্যাত্মিক পুরুষ হযরত আলী রজা প্রকাশ কানু শাহ (রহ,) উপ-মহাদেশে অগনিত সরলমনা পথহারা মানুষকে আল্লাহভীতি ও রাসূল (দ,) এর প্রেম অন্তরে জাগ্রত করে, শরীয়ত ও ত্বরিকতে আবদ্ধ করে সত্যিকার মোমিন বান্দা হিসাবে তৈরী করে নাযাতের পথ নিশ্চিত করেছিলেন।
বক্তারা বলেন,সূফিবাদের প্রচার ও ইসলামী জ্ঞান চর্চায় সফলকাম হয়ে কোটি কোটি মানুষের মণিকোটায় বেঁচে আছেন ও থাকবেন হযরত কানু শাহ (রহ,)।তাঁর রূহানী ফয়ুজাতে এখনো মানুষ অন্তরাত্মাতে শান্তি পাচ্ছেন বলে বক্তারা উল্লেখ করেন।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ



