মো:উমর
রাবি প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বরচিত হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ ৪ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাটজোটের নেতারা। রোববার দুপুরে উপাচার্য অনুপস্থিতিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এ স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সন্ত্রাস-সহিংসতা ও দখলদারিত্ব মুক্ত শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত,আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় ভার বহন করা।
এসময় উপস্থিত ছিলেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক মহব্বত হোসেন মিলন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি লিটন দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল হোসেন, বিপ্লবী ছাত্র মৈত্রী সভাপতি ফিদেল মনির প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত


