প্রতিটি উৎসব আমাদেরকে একতা, ঐক্য, বড় ও মহৎ হতে শেখায়। ঈদের আনন্দে দল-মত-ধর্ম নির্বিশেষে সব শ্রেণির মানুষের সাথে ভাগ করার মাঝেই সর্বাঙ্গীণ কল্যাণ। ঐক্য এবং ভ্রাতৃত্বের মেল বন্ধন রচিত হোক এই প্রেরণাকে ধারণ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে মিষ্টি মুখের আয়োজন করা হয়।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর ঢাকার বকশীবাজারস্থ এলাকায় পথচারীদের জন্য বিনামূল্যে বিভিন্ন খাবার উন্মুক্ত করে দেয়া হয়। খাবারের মাঝে ছিল শেমাই, পায়েশ, চটপটি, চা, পাউরুটি এবং মুড়ি। সকাল ১০টা থেকে টানা বিকাল ৩টা পর্যন্ত এ খাবার বিতরণ করা হয়। কয়েক হাজার পথচারী এবং গরীব অসহায় মানুষ এ খাবার খেতে পেয়ে আনন্দ প্রকাশ করেন।
আহমদিয়া মুসলিম জামাত মানবতার সেবায় বিভিন্ন দেশে সেবা প্রদান করে আসছে। আন্তর্জাতিক হিউম্যানিটি ফার্স্ট সংগঠনের মাধ্যমেও তারা বিভিন্ন স্থানে পিপাসার্ত লোকদের স্বচ্ছ পানি সরবারাহ আবার কোথাও অন্ধ লোকদের দৃষ্টিশক্তি উপহার দিচ্ছে। গৃহহীনদের ঘর বানিয়ে দিচ্ছে এবং ঘরে ঘরে গিয়ে অভুক্ত লোকদের খাবার এবং শিশুদের শিশু খাদ্য সরবারাহ করছে।
সর্বশেষ সংবাদ
- শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
- দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা
- হাসনাত আবদুল্লাহ ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’
- পরীক্ষা দুই দিন পেছালে কী হতো? শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
- চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
- শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবি জানিয়ে সায়েন্সল্যাব ছেড়ে সংসদ ভবন অভিমুখে শিক্ষার্থীরা
- জলাবদ্ধ কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা
- ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম
- কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩১
- আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী



