নিজস্ব প্রতিনিধি
আজ শুক্রবার সকাল ৯ টায় ঢাকার একটি হাসপাতালে দাউদকান্দিতে সন্ত্রাসী হামলায় চিকিৎসাধীন মোহাম্মদ আলী (৩২) মারা গেছেন।
গত ১ এপ্রিল শনিবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের গোমতী ব্রিজের দক্ষিণ পার্শ্বে প্রকাশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়ে মোহাম্মদ আলী (৩২) এবং আবু ছাঈদ (২৮) কে গুরুতর আহত করে।
পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর) নিয়ে গেলে চিকিৎসকগণ দু’জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে আবু সাঈদ (২৮) মারা যায়। একটানা ৭ দিন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার সকাল ৯টায় মারা যায় মোহাম্মদ আলী।
নিহতের বড় ভাই হাজী মোঃ তফাজ্জল ইসলাম জানান, ‘এ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হবে। নিহত মোহাম্মদ আলী দাউদকান্দির গৌরীপুর পেন্নাই গ্রামের মৃত সোবহান হাজীর ছেলে। এদিকে আবু সাঈদ হত্যায় ১৫ জন নামধারী ৬ জন অজ্ঞাতনামা করে নিহতের মা আমেনা খাতুন দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। নিহত আবু ছাঈদ একই গ্রামের মৃত আঃ সামাদের ছেলে। এ দুটি হত্যার ঘটনায় দাউদকান্দির গৌরীপুর বাজার ও পেন্নাই বাসস্ট্যান্ডে থমথমে অবস্থা বিরাজ করছে। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, ‘শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি অবলোকন ও সজাগ দৃষ্টি রাখছে।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



