বারী উদ্দিন আহমেদ বাবর
কুমিল্লায় মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় আবুল কালাম নামে বিজিবির এক ল্যান্সনায়েক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম কুমিল্লাস্থ ১০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিজিবি বিওপিতে (ক্যাম্পে) কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় টহলকালে বিজিবির ল্যান্সনায়েক আবুল কালাম একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশায় তল্লাশি করছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল জানান, মহাসড়কে তল্লাশিকালে চট্টগ্রামগামী বেপরোয়া গতির একটি ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন বিজিবি সদস্য আবুল কালাম। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও খবর পেয়ে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ারসহ বিবিজির পদস্থ কর্মকর্তা ও নিহতের সহকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সর্বশেষ সংবাদ
- বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
- নতুন রাষ্ট্রপতি কে হবেন, শনিবার আসতে পারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত
- Mostbet Bakara Oyununda Mərclərin Növləri və Ümumi Xətalar
- Mostbet Depozit və Pul Çıxarma — Bələdçi ilə əməliyyatlarınızı asanlaşdırın
- Jak využít bonusy v novém českém casinu efektivně?
- Mostbet Bakara Oyununda Mərclərin Növləri və Ümumi Xətalar
- Mostbet Depozit və Pul Çıxarma — Bələdçi ilə əməliyyatlarınızı asanlaşdırın
- Casino Online Sadiqlik Proqramları: Dəyərmi?
- Casino Online Sadiqlik Proqramları: Dəyərmi?
- ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ



