মো:উমর ফারুক,রাবি প্রতিনিধি
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা গবেষণা সংসদের উদ্যোগে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ: শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অর্জন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের সিনেট ভবনে এ সেমিনারের উদ্বোধন করেন কবি ও কথাসাহিত্যিক জুলফিকার মতিন।
বাংলা গবেষণা সংসদের সচিব অধ্যাপক মিজানুর রহমান খানের সঞ্চালনা ও বাংলা গবেষণা সংসদের সভাপতি অধ্যাপক খন্দকার ফরহাদ হাসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, বিজয়ের আনন্দ ক্ষণস্থায়ী, পরাজয়ের গ্লানি দীর্ঘস্থায়ী। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সেই গ্লানি থেকে মুক্তি লাভ করেছি। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির পিতা ছিলেন না। তিনি সমস্ত বিশে^র নিপীড়িত, নির্যাতিত মানুষের জাতির পিতা। আমাদের সচেষ্ট থাকতে হবে যেন কোনো অপশক্তি আমাদের স্বাধীনতার শক্তিকে ভূ-লন্ঠিত না করতে পারে।
এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শেষ হয়। এরপর সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
সেমিনারের প্রথম দিনে তিনটি অধিবেশনে দেশ-বিদেশের মোট ১১জন প্রাবন্ধিক এবং দ্বিতীয় দিনে চারটি অধিবেশনে মোট ১৩ জন প্রাবন্ধিক মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন।
সর্বশেষ সংবাদ
- এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়
- অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা
- লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন
- চাইলেই কী দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা?
- Flashback Conversations: Casino utan svensk licens och spelvanor
- মাথা ব্যথায় চা-কফি কতটা উপকারী, কখন হতে পারে ক্ষতির কারণ?
- সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত


