মো:উমর ফারুক,রাবি প্রতিনিধি
দেশব্যাপী বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা। বৃহষ্পতিবার ২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী সাদিয়া রহমান বলেন, দেশের নানা জায়গায় প্রতিদিন ধর্ষণ হচ্ছে। নারী থেকে শুরু করে শিশুরাও এ থেকে রেহাই পাচ্ছেনা। অসুস্থ এই সমাজে আমরা কেউই নিরাপদ না। ফলে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।
তিনি আরও বলেন, আমাদের একার পক্ষে কিছু করা মোটেও সম্ভব নয়। আমাদের সম্মিলিত প্রচেষ্টার ও সচেতনতার মাধ্যমে এ ব্যাধিটাকে সমাজ থেকে নির্মূল করতে হবে। প্রতিটি শিক্ষার্থীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
ইংরেজী বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তমাশ্রী দাস বলেন, সকল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি কমিটি সচল করতে হবে। যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের রুল অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি থাকার কথা থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়নি।
এ সময় অনতিবিলম্বে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি কমিটি কার্যকর করার দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী সাদিয়া রহমানের সঞ্চালনায় মাননবন্ধনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে আগামী ১২ এপ্রিল দেশব্যাপী মানববন্ধনের আহ্বান জানানো হয়।
সর্বশেষ সংবাদ
- এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়
- অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা
- লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন
- চাইলেই কী দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা?
- Flashback Conversations: Casino utan svensk licens och spelvanor
- মাথা ব্যথায় চা-কফি কতটা উপকারী, কখন হতে পারে ক্ষতির কারণ?
- সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত


