সরকারী লগু বা স্টিকার লাগানো একটি পাজেরো জিপ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।আজ রোববার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে কর্ণফুলী থানার ফকিরনীরহাট এলাকা থেকে গাড়িটি আটক করে পুলিশ।এই সময় জসিম নামে একজনকে আটক করা হয়।

জানা গেছে,সরকারি স্টিকার লাগানো গাড়িতে করে বড় ধরনের ইয়াবা চালান আসছে গোপন  সংবাদের ভিত্তিতে কর্ণফুলী এলাকায় তল্লাশি চালানো হয়। কক্সবাজার থেকে নগরীতে আসার সময় পুলিশের অবস্থান বুঝতে পেরে আনোয়ারার দিকে চলে যাচ্ছিল জসিম। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।আটক জসিমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। মাদক পাচারের সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গাড়ী ও ইয়াবাগুলোর মালিক কে তা এখনো জানা যায়নি।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ