তাড়াশে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় সঞ্জয় মাহাতো (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জয় মাহাতো উপজেলার সীমান্তবর্তী দত্তবাড়ী গ্রামের সচীন মাহাতোর ছেলে।
জানা গেছে, শালিয়াগাড়ি এলাকার শালিয়া গাড়ী-দেওরা আঞ্চলিক সড়ক দিয়ে গতকাল রাতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সঞ্জয় মাহাতো। এ সময় ব্যাটারি চালিত একটি সিএনজি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়াস্থ জিয়া মেডিকেলে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ