গাজীপুর জেলা প্রতিনিধি 
গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানি এক কর্মকর্তা নিহত হয়েছে।১৮ ফেব্রুয়ারি রবিবার টঙ্গীর চেরাগআলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুদ্দিন আহম্মেদ মুকুল (৪৮) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কালীদহ এলাকার কাজী মহিউদ্দিনের ছেলে। তিনি প্রাণ কোম্পানির টঙ্গী জোনের জোনাল ম্যানেজার ছিলেন।

টঙ্গী থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, মুকুল প্রতিদিনের মত রবিবার সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। চেরাগআলী এলাকায় একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ