নগরীর একে খাঁন গেইট এলাকায় আগুনে পুড়ে গেছে মেডেলিয়ান ফার্নিচার নামে একটি ফার্নিচার শো রুম। এ সময় ফার্নিচার শো রুমের সামনে থাকা একটি প্রাইভেট কারও পুড়ে গেছে।

আজ রবিবার রাত সাড়ে ১০টার দিকে আল-আমিন হাসপাতালের পার্শ্বে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৪টি গাড়ি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।


 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ