সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির পরিচিতি আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার পরিচিতি অনুষ্ঠানে উপজেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নব-নির্বাচিত কমিটির সদস্যদের গলায় পুস্পমাল্য পরিয়ে দেন শ্রমিকরা। নির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি আঃ খালেক মিয়া, সহ-সভাপতি আঃ রাজ্জাক মিয়া, সাধারণ সম্পাদক সাদেক আলী প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক সুজা মিয়া, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোজাম্মেল হক, ধর্মীয় সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক আঃ হান্নান মিয়া। এর আগে ইমারত শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান মুক্তা নব-নির্বাচিত কমিটির কাগজ পত্র হস্তান্তর করেন।
উল্লেখ, গত ১৯ জানুয়ারি ত্রি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে এক হাজার ৭৬০ জন ভোটারের মধ্যে এক হাজার ৫০৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সর্বশেষ সংবাদ
- বান্দরবানে মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ
- কুমিল্লায় ইয়াবাসহ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি
- সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
- আনোয়ারায় চাঁদা না পেয়ে বিক্রিত জমি পুনরায় হাতিয়ে নেওয়ার অপচেষ্টা জনমনে ক্ষোভ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি



