খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি মো: আবুল কালাম আজাদকে আহবায়ক ও প্রদীপ কুমার রায় বিদ্যুৎ ও মো: বাবলুর রহমানকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্যের কমিটির অনুমোদন দেয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- শ্রী ননী গোপাল রায়, মো: হামিদুল ইসলাম, মো: আমজাদ হোসেন, মো: বুলবুল হোসেন, মো: সিদ্দিক আলী, মো: ফরিদুল ইসলাম, শ্রী গজেন্দ্র নাথ রায়, মো: ফরহাদ হোসেন, মো: মকবুল হোসেন, মো: দেলোয়ার হোসেন, মো: রফিকুল ইসলাম সবুজ, শ্রী মৃনাল চট্টপাধ্যায়, রেজাউল ইসলাম, মো: আবুল কালাম, মো: ইমরান হোসেন বুলু, মো: খলিলুর রহমান, মো: হাফিজুল হক বুলবুল, শ্রী তুষার চন্দ্র রায়।

উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের মধ্যে সকল ইউনিয়ন শাখার সম্মেলন সমাপ্ত পূর্বক উপজেলা শাখার সম্মেলন আয়োজনের নির্দেশ দিয়েছে যুবলীগ কেন্দ্রীয় কমিটি।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ