গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যান চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী (নতুন বাজার) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান।

নিহত মোস্তফা কামাল (৩৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের শামসুল হকের ছেলে। কাওরাইদ বাজারে ভাঙ্গারি মালামালের ব্যবসা করতেন তিনি।

ওসি দেলোয়ার বলেন, মোস্তফা কামাল সকালে ভাঙ্গারি মালামাল নিয়ে ঢাকায় বিক্রি করতে যান। ফেরার পথে তিনি গড়গড়িয়া মাস্টারবাড়ী যান।

সেখান থেকে অটোরিকশায় করে মাওনা চৌরাস্তা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ