রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতার দাবীতে রামগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ৩দিন ব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে।আজ রবিবার পৌর কর্মকর্তা কর্মচারীরা পানি সরবরাহ ব্যতিত সব ধরনের সেবা কার্য়ক্রম বন্ধ রেখে পৌর পরিষদ প্রাঙ্গনে অবস্থান নেয়। রামগঞ্জ পৌরসভার সার্ভিস এ্যাসোসিয়শনের সিনিয়র সহ সভাপতি আবুল আনসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর সচিব মোঃ জাকির হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোতাহার হোসেন, লক্ষ্মীপুর জেলার সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক জাকির হোসেন হেলাল, রামগঞ্জ সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জাকির হোসেন বাহার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান জাহিদ, পৌর স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আলমগীর কবির, মহিলা সম্পাদক ফাহমিদা নাছরিন, প্রচার সম্পাদক আবদুল হালিম, সদস্য গোলাম সরোয়ার,জাফর আহমেদ,আবদুল মান্নান,আবদুর রহিম প্রমুখ। বক্তরা বলেন রবিবার থেকে আগামী মঙ্গলবার ৩দিন ব্যাপী রামগঞ্জসহ সারা দেশের পৌরসভায় এ কর্মবিরতি পালিত হবে।
সর্বশেষ সংবাদ
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
- Полный обзор 1win казино Mobile App: особенности и функциональность
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান



