চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা বখতিয়ার উদ্দিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রোববার ভোরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ। তাদের ধারণা বখতিয়ার উদ্দিনকে বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে কোন গাড়িতে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। তিনি নগরীর বেসরকারি একটি ক্লিনিকে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। কুমিরা হাইওয়ে পুলিশের ওসি মো.মাসুদ আলম বলেন, রোববার ফজর নামাজের পরপর ঘটনা ঘটেছে। ফলে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি। তবে গাড়ির সামনে থাকা একজন আহত হয়েছেন বলে শুনেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, আশঙ্কাজনক অবস্থায় মাওলানা বখতিয়ার উদ্দিনকে হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাঁকে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করেছেন ।
সর্বশেষ সংবাদ
- বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
- নতুন রাষ্ট্রপতি কে হবেন, শনিবার আসতে পারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত
- Mostbet Bakara Oyununda Mərclərin Növləri və Ümumi Xətalar
- Mostbet Depozit və Pul Çıxarma — Bələdçi ilə əməliyyatlarınızı asanlaşdırın
- Jak využít bonusy v novém českém casinu efektivně?
- Mostbet Bakara Oyununda Mərclərin Növləri və Ümumi Xətalar
- Mostbet Depozit və Pul Çıxarma — Bələdçi ilə əməliyyatlarınızı asanlaşdırın
- Casino Online Sadiqlik Proqramları: Dəyərmi?
- Casino Online Sadiqlik Proqramları: Dəyərmi?
- ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ



