ইস্পাহানী এলাকায় সড়ক দূর্ঘটনায় সীতাকুণ্ডের মোটর সাইকেল আরোহী নিহত, আহত ১. নগরীর আকবর শাহ থানার ইস্পাহানী রেল গেইট এর কাছে কভার্ডভ্যানের সাথে সংঘর্ষে নুর মোহাম্মদ নুরু (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে নাঈমুল মোস্তফা হিরো (২২) নামের একজন। বৃহস্পতিবার ২৫ জানুয়ারী রাত সাড়ে ৭ টার সময় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, মোটর সাইকেল করে দুই বন্ধু আত্নীয়কে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় নগরীর একেখানস্থ ইস্পাহানী রেল গেইটের কাছে পৌছঁলে একটি কভার্ডভ্যানের সাথে সংঘর্ষ ঘটে। এতে মুমুর্ষবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদ নুরুকে মৃত্যু ঘোষনা করেন। আহত হিরোকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ। নিহত নুরু সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট এলাকার আজিজুল হকের পুত্র। সে দীর্ঘদিন যাবত উপজেলার ভাটিয়ারীতে বসবাস করেছে। আহত মাঈমুল মোস্তফা হিরু উপজেলার বার আউলিয়াস্থ ফুলতলা গ্রামের এবং হাফিজ জুট মিলস সিবিএ এর সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পুত্র।
সর্বশেষ সংবাদ
- বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
- নতুন রাষ্ট্রপতি কে হবেন, শনিবার আসতে পারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত
- Mostbet Bakara Oyununda Mərclərin Növləri və Ümumi Xətalar
- Mostbet Depozit və Pul Çıxarma — Bələdçi ilə əməliyyatlarınızı asanlaşdırın
- Jak využít bonusy v novém českém casinu efektivně?
- Mostbet Bakara Oyununda Mərclərin Növləri və Ümumi Xətalar
- Mostbet Depozit və Pul Çıxarma — Bələdçi ilə əməliyyatlarınızı asanlaşdırın
- Casino Online Sadiqlik Proqramları: Dəyərmi?
- Casino Online Sadiqlik Proqramları: Dəyərmi?
- ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ



