নীলফামারীর জলঢাকায় দলিল লেখকের সাথে নকল-নবিশদের হাতাহাতির ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক দলিল লেখকরা তাদের কর্মবিরতি করে এর প্রতিবাদ জানায়। দলিল লেখক সমিতির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা আমজাদ হোসেন সরকার নকল নবিশ সভাপতি মজিবুর রহমান মজু ও সাধারণ সম্পাদক শাহআলমকে এ ঘটনার জন্য দায়ী করে বলেন, গতকাল মঙ্গলবার আমরা সাবরেজিষ্ট্রাকে আমাদের কথা জানাতে গেলে অভিযুক্ত দুজনের নেতৃত্বে আমার সাথে খারাপ আচরণ করে এবং এক পর্যায়ে আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। তবে নকল নবিশ সভাপতি সম্পাদক তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, দলিল লেখকরা আমাদের কাজে বাধা দেওয়ায় তাদের সাথে কথা কাটাকাটি হয়। তবে হাতাহাতির কোন ঘটনা ঘটেনি। এ বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি আহমেদ হোসেন ভেন্ডার বলেন, সৃষ্ট সমস্যা সমাধানে আমরা সকলেই ঐক্যমত আছি এবং আজ হতে পুনরায় দলিল লেখার কাজ শুরু হবে। জলঢাকা সাবরেজিস্ট্রার শাজাহান আলী বলেন, বিষয়টি দুঃখজনক। সমস্যা নিরসনের চেষ্টা চলছে।
সর্বশেষ সংবাদ
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ



