আনোয়ারা উপজেলার অর্ন্তগত ওষখাইন আলী নগরস্থ হযরত শাহসূফি আলী রজা কানু শাহ্ (রা.)’র পবিত্র বিষু ও ওরশ মোবারক ১৪ জানুয়ারি মহা সমারোহে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফি মোহাম্মদ ইলিয়াছ রজা (ম.জি.আ.)’র সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ৮ জানুয়ারি সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। ওরশ মোবারকের সার্বিক প্রস্তুতি বিষয়ে বক্তব্য রাখেন আন্জুমান পাক পঞ্চতন শাহ আলী রজা (রা.) ট্রাষ্টের চেয়ারম্যান শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাদ মিয়া, ওরশ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আরফ আলী। উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ বাহাদুর, মুহাম্মদ জুয়েল, খোরশেদ, সৈয়দ আশরাফ হোসেন, শাহজাদা মাওলানা মুহাম্মদ নেছার মিয়া প্রমুখ। সভায় বক্তারা আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য হযরত শাহসূফি আলী রজা কানু শাহ্ (রা.)’র পবিত্র বার্ষিক বিষু ও ওরশ মোবারক সফল করার জন্য ধর্মপ্রাণ মুসলিম জনতার প্রতি আহবান জানান।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ



