বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব ও আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির কেন্দ্রিয় প্রধান সমন্বয়ক জননেতা আলহাজ্ব আল্লামা এম এ মতিন আজ ২২ ডিসেম্বর’১৭ বাদে জুমা সাবেক চসিক মেয়র মরহুম আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরীর কবর জিয়ারত, মিলাদ-কিয়াম ও দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান উপদেষ্টা হযরতুলহাজ্ব আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, মরহুমের বড় ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ছোট ছেলে সালেহীন চৌধুরী, ইসলামী ফ্রন্ট কেন্দ্রিয় তথ্য ও প্রযুক্তি সচিব আব্দুর রহিম, মহানগর উত্তর সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, যুবসেনার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন চৌধুরী, নগর উত্তর সভাপতি জসিম উদ্দীন, ছাত্রসেনার কেন্দ্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদ মুহাম্মদ ফরিদুল ইসলাম, মহানগর উত্তর সাধারণ সম্পাদক মারূফ রেযা, সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মাছুমুর রশিদ কাদেরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দীন, বায়েজীদ থানা ছাত্রনেতা ফরহাদ প্রমুখ।
এসময় মাওলানা এম এ মতিন এবিএম মহিউদ্দীন চৌধুরীর কর্মময় জীবন, মেয়র থাকাকালীন চট্টগ্রাম ও সুন্নীয়তের কল্যাণে তাঁর অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। পরে মরহুম চৌধুরীর বড় ছেলে ব্যারিস্টার নওফেল’র সাথে একান্ত আলাপে বলেন, ‘‘প্রয়াত মেয়র মহোদয় সুন্নী জনতার পাশে ছিলেন, সুন্নী আক্বিদা লালন-পালন করতেন। ১৯৯১ সালে ঘূর্ণিঝড় পরবর্তী তাঁর সহায়তা চট্টগ্রামের মানুষ কখনো ভুলবেন না। তিনি আরো বলেন, চৌধুরী সাহেব মিলাদ-কিয়াম পছন্দ করতেন, তাই প্রত্যেক সপ্তাহে বাদে জুমা তার কবরের পাশে যেন মিলাদের আয়োজন করা হয়”।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ



