কুড়িগ্রামের উলিপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুরের বেইলিব্রীজ এলাকায় ব্রীজের পাশে অটোরিকসা নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ৮ মুক্তিযোদ্ধা ও চালকসহ ৯ জন আহত হয়। আহত মুক্তিযোদ্ধারা হলেন, দুর্গাপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মশিউর রহমান (৬২), আব্দুল জব্বার (৬৮), আলহাজ¦ রোস্তম আলী (৭০), সাইফুর রহমান বকসী (৬৪), ওসমান গণি (৬৫), আবু ইউসুফ সরকার (৭০), আব্দুস সাত্তার(৬৭), আব্দুর রহিম (৫৫) এবং অটোচালক আব্দুর রশীদ (২৭)। এদের মধ্যে এক মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সরকারকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকালে উলিপুরের পাচপীর মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলনের পর অটো রিকসাযোগে উলিপুরের বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শাহিনুর রহমান জানান, গুরুতর আহত একজনকে রংপুরে পাঠানো হয়েছে এবং ৫জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু আল সাইদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
সর্বশেষ সংবাদ
- বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
- নতুন রাষ্ট্রপতি কে হবেন, শনিবার আসতে পারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত
- Mostbet Bakara Oyununda Mərclərin Növləri və Ümumi Xətalar
- Mostbet Depozit və Pul Çıxarma — Bələdçi ilə əməliyyatlarınızı asanlaşdırın
- Jak využít bonusy v novém českém casinu efektivně?
- Mostbet Bakara Oyununda Mərclərin Növləri və Ümumi Xətalar
- Mostbet Depozit və Pul Çıxarma — Bələdçi ilə əməliyyatlarınızı asanlaşdırın
- Casino Online Sadiqlik Proqramları: Dəyərmi?
- Casino Online Sadiqlik Proqramları: Dəyərmi?
- ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ



