আজ দুপুরে  অভিজাত রেস্তোরা দেয়াং – এ  আনোয়ারায় সাংবাদিকদের সাথে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় হয়েছে।  পুরো সভা জুড়েই অনুষ্টিতব্য আনোয়ারা মুক্তিযুদ্ধের বিজয় মেলা নিয়ে মতবিনিময় হয়।  সভায় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি চেয়ারম্যান আবদুল মান্নান সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মালেক। এই সময় এস, এম আলমগীর চৌধুরী,ভিপি জাফর আহমদ চৌধুরী, চেয়ারম্যান মুহাম্মদ সোলায়মান ও চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহও মতবিনিময়ে অংশ নেন।

সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন www.banglapostbd.com এর সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব সভাপতি এম. আলী হোসেন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, প্রথম আলো প্রতিনিধি মোরশেদ হোসেন, আনোয়ারা প্রেসক্লাবের সধারণ সম্পাদক নুরুল ইসলাম ও নুরুল আবচার তালুকদার।

সভায় জানানো হয় প্রযুক্তি নির্ভর ও সৃজনশীল চেতনায়  সুশৃংখলভাবে এবার আনোয়ারায় ১৬-২২ডিসেম্বর বিজয় মেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রতিদিন স্মৃতিচারণসহ রক্তদান ও ডিজিটাল বাংলাদেশ গঠনে সহায়ক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন চট্টগ্রামের কৃতিসন্তান মাননীয় ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামন চৌধুরী জাবেদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন ।প্রসংগত এবার কাফকো গেইটের সামনে কেইপিজেড চত্বরে বিশাল মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ