সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাবুল সর্দার (৪৫) নামের এক বারকী শ্রমিক নেতা আহত হয়েছেন। তিনি জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া গ্রামের মৃত আমির আলীর পুত্র। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলার বিশম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা বাজারের সামনে তাহিরপুর-বিশম্ভরপুর সড়কে নাম্বারবিহীন অনটেস্ট সিএনজি ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় আহত বাবুল সর্দারকে প্রথমে জেলা সদর হাসপাতালে পরবর্তীতে সিলেটের এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর ঘাতক সিএনজি মালিক জেলা শহরের বনানীপাড়া আবাসিক এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের পুত্র সোহেল মিয়া ও তার বড় ভাই জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান,একই দূর্ঘটনায় তার সিএনজি চালক বনানীপাড়া নিবাসী ইকবাল হোসেনও আহত হয়েছেন। বাবুল সর্দার একই সিএনজি যাত্রী ছিলেন। এদিকে স্থানীয় জনতা ঘাতক সিএনজি ও মোটর সাইকেল দুটি আটক করেছে বলে জানা গেছে।
সর্বশেষ সংবাদ
- বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
- নতুন রাষ্ট্রপতি কে হবেন, শনিবার আসতে পারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত
- Mostbet Bakara Oyununda Mərclərin Növləri və Ümumi Xətalar
- Mostbet Depozit və Pul Çıxarma — Bələdçi ilə əməliyyatlarınızı asanlaşdırın
- Jak využít bonusy v novém českém casinu efektivně?
- Mostbet Bakara Oyununda Mərclərin Növləri və Ümumi Xətalar
- Mostbet Depozit və Pul Çıxarma — Bələdçi ilə əməliyyatlarınızı asanlaşdırın
- Casino Online Sadiqlik Proqramları: Dəyərmi?
- Casino Online Sadiqlik Proqramları: Dəyərmi?
- ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ



