সাইফুর রহমান শামীম
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৩৭ হাজার জাল টাকার নোটসহ আমিনুর ইসলাম ও আব্দুল জলিল নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ব্যাংক ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে অগ্রণী ব্যাংক ভূরুঙ্গামারী শাখায় আমিনুর ইসলাম নামের এক ব্যক্তি গাইবান্ধা জেলার অগ্রণী ব্যাংক নলডাঙ্গা শাখায় ১ লাখ ৩০ হাজার টাকা অনলাইন ট্রান্সফার করতে এলে জাল টাকার নোটগুলো ব্যাংক কর্তৃপক্ষের নজরে পড়ে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে জাল টাকাসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে অগ্রণী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক পবিত্র কুমার বিশ্বাস জানান, আটককৃতদর কাছ থেকে ৩৭টি ১ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। পরে জাল টাকা রাখার দায়ে আমিনুর ইসলাম ও আব্দুল জলিলকে পুলিশে সোর্পদ করা হয়েছে। আমিনুর ও জলিল উভয়ের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার শিলখূড়ী ইউনিয়নের উত্তর তিলাই গ্রামে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত জাল টাকাসহ দুই জনকে আটকের কথা স্বীকার করেছেন।
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ



