আজ ২৯ জুলাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত সুরক্ষা সামগ্রী স্বাস্থ্যকর্মী ও হকারদের মাঝে হস্তান্তর করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর বাস্তবায়নে নগরীর বহদ্দারহাট সিটি কর্পোরেশন কাচাঁবাজার ব্যবসায়ী সমিতির কাছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুল জব্বার, সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান ইস্তাকুল চৌধুরী ইশান সহ কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ, বহদ্দারহাট সিটি কর্পোরেশন কাচাঁবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম.এ ছালাম এর তত্তাবধানে স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বির নিকট হস্তান্তর করা হয়।
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ



