করোনাভাইরাস মহামারির সংক্রমণ ঠেকাতে যারা লকডাউনের নির্দেশ মানবে না তাদের গুলি করে মারা হতে পারে বলে সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। গতকাল বুধবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে দুতার্তে বলেন, ‘এটি সবার জন্য একটি সতর্কবার্তা। সবাই সহযোগিতা করুন এবং হোম কোয়ারেন্টিনের সরকারি নির্দেশ মেনে চলুন।’ তিনি আরও বলেন, ‘দিনে দিনে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাই আমি আবারও সবাইকে পরিস্থিতির গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি এবং সবাইকে এটা মেনে চলতে হবে। পুলিশ এবং মিলিটারিকে বলছি, তারা যদি কোনো সমস্যা করে এবং এমন কিছু করে যাতে আপনাদের জীবন হুমকিতে পরবে তাহলে তাদের গুলি করে হত্যা করুন।’ গুলি করে মারার বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, ‘বুঝতে পেরেছেন? হত্যা। ঝামেলা তৈরি করলে তাকে আমি কবর দেব।’সবটুকু পড়তে ক্লিক করুন
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ



