গত ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ইং (রোজ শনিবার) বিকেল ৩ ঘটিকার সময় কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক এম.পি গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর বাসভবন, চট্টগ্রাম গুডসহিলে রাঙ্গুনিয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক আনছুর উদ্দীন সভাপতিত্ব করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব সাবেক পৌর মেয়র কাজী মোহাম্মদ হাসান। এতে আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইউনুচ চেয়ারম্যান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক শওকত আলী নুর, বিএনপি নেতা নিজামুল হক তপন, ইউসুফ চৌধুরী, এডভোকেট কামাল হোসেন, আবদুল গফুর বাদশা, রফিক, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের প্রথম যুগ্ম আহবায়ক পারভেজ মোশারফ, যুগ্ম আহবায়ক ইমরুল হাসান চৌধুরী, ইউসুফ সাগর, জহির উদ্দিন বাবর, মনছুর, মহছিন তালুকদার সহ উপজেলা ও পৌর বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ। উপরোক্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে উপজেলা ছাত্রদলের কমিটি গঠন কল্পে ২ মাসের সময় দিয়ে ১ জন আহবায়ক ১৪ জন যুগ্ম আহবায়ক করে অর্থাৎ প্রতিটি ইউনিয়ন থেকে ১ জন যুগ্ম আহবায়ক সহ ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত সর্ব সম্মতক্রমে গৃহীত হয়।
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ


