৩০ জুলাই রবিবার সন্ধ্যায় ৭টায় বিবিরহাটস্থ গাউছিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফে মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর নবনির্বাচিত কার্যকরী পরিষদের আগামী ২ আগষ্ট ২০১৭ অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অভিষেক অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন, আল্লামা শায়েস্তা খাঁন আযহারী, এম মাকসুদুর রহমান হাসনু, শাহেদ আলী চৌধুরী, শেখ মোকসেদুর রহমান দুলাল, ফজলুল হক ফজু, সৈয়দ আদিল মাহবুব আকবরী, আবু সাদাত মোঃ সায়েম সুমন, মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দীকি, মোহাং ওমর ফারুক, রেজাউল করিম, রুবেল, খোরশেদ আলম, ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, সৈয়দ জাবের সরওয়ার, আবু তালুকদার হাবীব প্রমূখ। পরিশেষে সফলভাবে অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করার জন্য মোনাজাত করা হয়।

শেয়ার করুনঃ