চরতি দুরদরী মোহাম্মদীয়া (স.) সিনিয়র মাদ্রাসার মহিলা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান বলেন, সরকার নারী পুরুষের সামাজিক বৈষম্য দুর করে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার নারী বান্ধব সরকার। যে কোনো কর্মকান্ডে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। গত রবিবার চরতি দুরদরী মোহাম্মদীয়া (স.) সিনিয়র মাদ্রাসার মহিলা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহিদা আকতার জাহান উপরোক্ত কথাগুলো বলেন। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা রমিজ উদ্দীনের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আমিন খানবীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারা পরিদর্শক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার, শিক্ষক মাওলানা নুরুল কাদের, মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহানা বেগম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ সোলায়মান, ইউপি সদস্যা জামিলা খাতুন, ইউপি সদস্যা নুর আকতার বেগম, সাতকানিয়া উপজেলা আ্ওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দীন আহমদ, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ আলী, দক্ষিণ জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির, যুবলীগ নেতা রহমত আলী প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ



