নিজস্ব প্রতিনিধি
বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামকে দাউদকান্দিতে সংবর্ধনা প্রদান করা হয় ২৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যায়।
আন্তর্জাতিক কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় বিশ্বের ১০৩ দেশকে পিছনে ফেলে ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করায় বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের হাফেজ মোঃ তরিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করে আল-খিদমাহ ইসলামী সংস্থা।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক পবিত্র কুরআন শুদ্ধ তেলোয়াত প্রতিযোগিতায় বাংলাদেশী প্রতিযোগী তরিকুল ইসলাম এ সাফল্য অর্জন করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়ি মালিগাঁও স্কুল মাঠে এ সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তরিকুলকে আল-খিদমাহ ইসলামী সংস্থা ক্রেস্ট দিয়ে সম্মামনা প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা।
এসময় তরিকুল ইসলামের বাবা আবুবক্কর সিদ্দিক তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার ছেলে দেশের জন্য যে সম্মান ও গৌরব বয়ে এনেছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি’। তিনি আরো জানান, ‘তরিকুল আলিয়া মাদ্রাসা থেকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উর্ত্তীণ হয়ে বৃত্তি পেয়েছে। এবার সে জেডিসি পরীক্ষার্থী’। তিনি দেশবাসীর কাছে তার ছেলের জন্য দোয়া চান।
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ



