আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা, ডবলমুরিং, সদরঘাট) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা এম.এ মতিনের মোমবাতি মার্কার সমর্থনে ২৫ ডিসেম্বর বিকেলে পূর্ব মাদারবাড়ী থেকে শুরু হয়ে ডবলমুরিং, আগ্রাবাদ, বন্দর, হালিশহর, সল্টগোলা ক্রসিং, কাটঘর এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম- ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এম.এ মতিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা নুরুল ইসলাম জেহাদী, সহ-সভাপতি মাওলানা ইউচুন তৈয়্যবী, মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, শফিকুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রেজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ নুরুল আলম, হাফেজ আনসারুল হক, মাওলানা আব্দুল করিম আলকাদেরী, আব্দুল মান্নান সওদাগর, মোহাম্মদ ফোরকান আলম চৌধুরী, কাজী মোহাম্মদ হানিফ, মোহাম্মদ টিপু, যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, চট্টগ্রাম মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হাবিবুল মোস্তফা সিদ্দিকী, যুবনেতা মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ আলমগীর, মাওলানা এনাম রেজা কাদেরী, মাওলানা আনিসুর রহমান আশরাফী, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ শহিদুল্লাহ, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মুহাম্মদ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম ইয়াছিন, ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, নুর রায়হান চৌধুরী সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবন্দ। সভায় বক্তারা বলেন, বিচার-বিবেচনা না করে ভোট দেবেননা। পরকালের কথা ভুলেগিয়ে সেন্টারে যাবেননা। এমন একটি প্রতীক বেছে নিতে হবে, যা আমাদের শয়তানের ফাঁদ থেকে বাঁচাবে এবং প্রকৃত ইসলামের দিকে নিয়ে যাবে। বর্তমানে সেই প্রতীকের নাম হলে মোমবাতি।
সর্বশেষ সংবাদ
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়



