বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতি-মহিলার আয়োজনে, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতি -যুব এর সার্বিক সহযোগিতায় ধুতাঙ্গ সাধক, অরণ্যচারী, বিমুক্তি সাধনায় রত, তরুন সংঘ ভদন্ত মনীষা শরনংকর থের মহোদয়ের একক সদ্ধর্ম দেশনা অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহার চত্বরে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, ২য় পর্বের উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি অব পুলিশ ড.এস এম মনিরুজ্জামান বিপিএম,সিপিএম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সভাপতি কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়–য়া, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলার সভাপতি পূরবী বড়ুয়া। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলার সাধারণ সম্পাদক অধ্যাপিকা ববি বড়ুয়া।
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ



