বগুড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষিতা ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। আজ রবিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বগুড়ায় কিশোরী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা তদন্তে আওয়ামী লীগের পক্ষ থেকে বগুড়ায় একটি তদন্ত টিম পাঠানোর হবে।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডা. দীপু মনি, আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ফজিলাতুন্নেসা ইন্দিরা, ফরিদুন্নাহার লাইলী, অ্যাডভোকেট আফজাল হোসেন, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, প্রকৌশলী আবদুস সবুর, দেলোয়ার হোসেন, শামসুন নাহার চাঁপা, ড. শাম্মী আহমেদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুনঃ