সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়িতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে গ্রেফকৃতদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সি আর-২১/১১ নম্বর মামলার এক মাসের সাজাপ্রাপ্ত উপজেলার অনন্তপুর গ্রামের কাশেম আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত একই গ্রামের হাসেন আলীর ছেলে শাহ আলী (৩৫), আব্দুল মজিদের ছেলে মিঠুন (২৫) সাদের আলীর ছেলে শাহিনুর (৩০), মামুন মিয়ার ছেলে হাফিজুর (৩২), কাশেম আলীর ছেলে আব্দুল মজিদ (৫০) এবং নগরাজপুর গ্রামের আবির আলীর ছেলে আকবর আলী (৪০) ও একই গ্রামের আসাদুল হকের ছেলে আঃ আউয়াল (৪০)।
ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আসামীরা দীর্ঘদিন থেকে গাঢাকা দিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের উপস্থিতি চিহ্নিত করে আটক করা হয়েছে।

শেয়ার করুনঃ