পূর্ব কাপাসগোলা আবদুল হাকিম লেইনে গভীর নলকূপ ও সোলার প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠান মাজার কমিটির সভাপতি নুরুল হক কোম্পানীর সভাপতিত্বে নুরুল হুদার সঞ্চালনায় হযরত সাত মৌলানা মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় এমপি বর্তমান সরকারের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জোট সরকারকে আবারো ক্ষমতায় আনার আহ্বান জানান। এতে আরো বক্তব্যে রাখেন, আলহাজ্ব এয়াকুব হোসেন, সাধারণ সম্পাদক মহানগর জাপ শফিকল আলম শফি, সাধারণ সম্পাদক উত্তর জেলা জাপা শ্রী তপন চক্রবর্ত্তী, সহ-সভাপতি মহানগর জাপা রেজাউল করিম রেজা, মাহমুদুল করিম, রানা মহাজন, জাহেদুল আলম বাচ্চু। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শফিকুল হক চৌধুরী, আবু আহমদ কবির, মোঃ ইউসুফ, মোঃ বশর কমান্ডার, মোঃ রমজান, মোঃ আসলাম উদ্দিন, মোঃ রমজু মিয়া, মোঃ মিয়া মনু, মোঃ সেকান্দর, মোঃ সোলায়মান, মোঃ আবু হানিফ, মোঃ ইলিয়াছ, মোঃ হারুন, মোঃ ইসকান্দর, মোঃ শামসুল আলম, মোঃ আরিফ, মোঃ সিরাজ, নুরুল হাসান টিপু। মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী আবুল বাশার।



