শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ
গড়তে আবারো নৌকায় ভোট দিন
বিজিএমইএ’র সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক পটিয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নাছির বলেছেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে দেশ পরিচালনা করার সুযোগ দিন। তিনি নিজেকে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিলে তিনি পটিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং এলাকার দৃশ্যমান উন্নয়নে সর্বক্ষেত্রে কাজ করে যাবে বলে আশ্বাস দেন এবং কোন ষড়যন্ত্রে কান না দিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতি সমর্থন অক্ষুন্ন রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
আজ পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের নোয়াহাট, গাজীপাড়া সহ বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করতে গিয়ে পথ সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, কাজী আবু তৈয়ব, সেলিম নবী, মোহাম্মদ নাছির, জয়নাল আবেদীন, সবুজ বড়ুয়া, মোহাম্মদ মাঈনুদ্দীন চৌধুরী, আশীষ তালুকদার, মফিজুল ইসলাম, শাহ আলম, এম সাঈদ, সাইফুল করিম, আবদুল করিম, মহিউদ্দিন মহি, মঈন উদ্দীন মনির, মহিলা নেত্রী সাজেদা বেগম, প্রতিমা চৌধুরী, হাছিনা বেগম, ইউনুছ সওদাগর, দিদারুল হক জসিম, আলী ওসমান, নাজিম উদ্দিন, সৈয়দ তালুকদার, নাজিম উদ্দিন তালুকদার, সমশেদ হিরু, গিয়াস উদ্দিন মেম্বার, সাহেদ মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক অনুজ বড়ুয়া, জামাল উদ্দিন, মোহাম্মদ এনাম, মিজানুর রহমান, এরশাদুল আলম, আবুল কালাম, রাশেদ বিন কাদের, রফিক উদ্দিন, এস এম পারভেজ, তড়িৎ চৌধুরী, জালাল উদ্দিন, আনিসুর রহমান, এস এম আনসার উল্লাহ, সাজ্জাদ হোসেন, মোবাশ্বের আলম, ওয়াসিব সাকিব প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২



