চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মোঃ আফছারুল আমীন বলেন, উন্নয়ন, স্বাধীনতা ও বিজয়ের প্রতীক নৌকা নিয়ে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী বিজয়ের মাসে উল্লাসিত ও উৎসাহিত হয়ে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে নেতাকর্মীরা যেভাবে গণসংযোগ করে যাচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আগামী ৩০ ডিসেম্বর সারাদিন ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে সকল সৈনিকরা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে। ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হীরনের উদ্যোগে গতকাল বিকেল ৪ঘটিকায় ওয়ালের্স ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় মাঠ হতে বিশাল গণসংযোগ মিছিল সহকারে ওয়ার্ডের ওয়ালের্স, ঝাউতলা বাজার, জাকির হোসেন রোড, দক্ষিণ খুলশী, পোট সিটি ইউনিভার্সিটি রোড, এস বি নগর, ঝাউতলা স্টেশন রোড, আবহাওয়া অফিস এসে সমাপ্তি হয়। এসময় নির্বাচনী গণসংযোগে ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক কায়সার মালিক, ৯, ১০ ও ১৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, সাবেক ছাত্রনেতা মোঃ মাহমুদুর রহমান মাহমুদ, ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক অধ্যাপক কাজী মোঃ মুজিবুর রহমান মুজিব, খুলশী থানা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বাবুল, ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান জুয়েল, প্রজন্ম ৭১’র সভাপতি মোঃ বেলাল হোসেন মনা, সাবেক ছাত্রনেতা মোঃ আকবর আলী, ওয়ার্ড যুব মহিলা লীগের জাহানারা বেগম ও মহানগর আওয়াম যুবলীগের সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ সহ ইউনিট আওয়ামী লীগ’র অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ



