চট্টগ্রাম রেলস্টেশন থেকে সাড়ে আট হাজার ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এই দুজন হলেন- আফসার মিয়া (৩০) ও মোহাম্মদ আলমগীর (৩০)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, আচারের প্যাকেটে লুকিয়ে ইয়াবা পাচারের সময় তাদের আটক করা হয়। ওই প্যাকেটে থাকা আট হাজার ৫৬৮পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

শেয়ার করুনঃ