শেখ ফজলুল হক মনির রক্তে রাঙ্গা সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অদ্য ১১ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জননেতা আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি’র সুযোগ্য পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি মুজিবুর রহমানের নির্দেশে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রলীগ প্রতিষ্ঠার অগ্রনায়ক চট্টগ্রাম মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা নুর মোস্তফা টিনুর নেতৃত্বে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফয়সাল হক আইনুল, যুবলীগ নেতা বিপ্লব দে, শহীদুল হক মিন্টু, নাহিদুল ইসলাম জাবেদ, মোঃ আহাদ, সেলিম উদ্দিন রুবেল, মোঃ শামীম এবং মহানগর ছাত্রলীগ নেতা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিক দাশ গুপ্ত, মহানগর ছাত্রলীগের সদস্য অনিন্দ্য বৈদ্য সানি, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন সুমন, জুলকেশ, পিয়াল, চকবাজার থানা ছাত্রলীগনেতা সাদ্দাম হোসেন ইভান, পিয়াল দাশ, রবিউল হোসেন রাজু, সাকিব ইসলাম, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা মোঃ মামুন এবং চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা খালেদ মাহমুদ টুটুল, মহসিন কলেজ ছাত্রলীগ প্রতিনিধি মিজানুর রহমান মিজান এবং ছাত্রলীগ নেতা মোঃ সালাহ উদ্দিন, অভি প্রমুখ নেতৃবৃন্দ।

উক্ত আনন্দ মিছিলটি নগরীর চকবাজার মুজিব চত্বর থেকে শুরু করে চকবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক গুলজার মোড় এবং পাঁচলাইশ থানার মোড় প্রদক্ষিণ করে পুনঃরায় চকবাজার কাপাসগোলা মুজিব চত্বরে এসে মিলিত হয়। পরিশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।

শেয়ার করুনঃ