আজ বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ সিটিজি পোস্ট কার্য্যালয়ে অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে অনলাইন’ পত্রিকা সকলের আলো’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডা. আর কে রুবেল, শচীন্দ্র শিকদার সুখপ্রভা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী টি কে শিকদার ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য সিটিজি পোস্ট ডটকম এর সম্পাদক স ম জিয়াউর রহমান, দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকার প্রকাশক সম্পাদক শেখ সেলিম। অনলাইন পত্রিকা সকালের আলোর চট্টগ্রাম জেলা প্রতিনিধি কুতুব উদ্দিন রাজুর সভাপতিত্বে ও মাসিক মৌচাক পত্রিকার বার্তা সম্পাদক রাজীব চক্রবর্তীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিটিজি পোস্ট ডটকম এর স্টাফ রিপোর্টার যিশু সেন, শেখ আব্দুল্লাহ শেকাব, মোস্তাফিজুর রহমান মানিক, বাবর মোনাফ, মোঃ ফরহাদ, নিউ ট্রিক গ্রুপ চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার মোঃ রায়হান প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা বিশাল ভুমিকা পালন করে। একজন সাংবাদিক তার লেখনীর মাধ্যমে অনেক কিছু করতে পারে। প্রত্যেক কাজের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। সৎ সাংবাদিক ও সাংবাদিকতার সম্মান সব সময় আছে ও আজীবন থাকবে। অনলাইন পত্রিকা সকালের আলো সৎ সাংবাদিক এবং সাংবাদিকতা প্রতিষ্ঠালগ্ন থেকেই পালন করে আসছে। আশা করি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
পরবর্তীতে অতিথিবৃন্দরা কেক কাটার মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি করেন।
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ



